২৭ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ম্যাডাম মিসেস নাজিয়া শাহানাজ আমিন।
উক্ত ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে: কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক, পিএইচডি, এইসিসহ খাগড়াছড়ি জেলার উচ্চপদস্থ সামরিক-অসামরিক কর্মকর্তাগণ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রবীন্দ্র, নজরুল, জসীমউদ্দীন ও জয়নুল আবেদীন এই চারটি হাউসে বিভক্ত হয়ে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, কারাতে ডিসপ্লে, মিউজিক্যাল ডিসপ্লে এবং পুরুষ অভিভাবকগণের সেইভ দ্য বেলুন ও মহিলা অভিভাবকগণের পিলো-পাসিং অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। এছাড়াও আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জসীমউদ্দীন হাউস এবং রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করায় রবীন্দ্র হাউসকে ট্রফি প্রদান করেন এবং অভিনন্দন জানান।